Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা

নরসিংদী প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি মিটারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন। এ সময় অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক বাড়ির মালিক ও তিন ভাড়াটিয়াকে মোট ৫৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতি-২, নরসিংদীর সহযোগিতায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক বাড়ির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অপরাধে আরও তিন ভাড়াটিয়াকে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। এ অভিযানে সর্বমোট ৫৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

মামলাগুলোতে প্রসিকিউশন পরিচালনা করেন পল্লী বিদ্যুৎ সমিতি-২, নরসিংদীর এজিএম (অর্থ) গিয়াসউদ্দিন খান।

অভিযানে র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।