Nabadhara
ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে বরিশালের গৌরনদীতে শুরু হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফোর স্টার গ্রুপের উদ্যোগে বাউলগাতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ওনিম স্মৃতি একাদশ ও রাংতা বন্ধু মহল একাদশ। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে রাংতা বন্ধু মহল একাদশকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে ওনিম স্মৃতি একাদশ। খেলা দেখতে মাঠে উপস্থিত দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ ছিল প্রাণবন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া। প্রধান বক্তা ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব জব্বার খান, উপজেলা মহিলা দলের নেত্রী তানিয়া মাহমুদ, বাউলগাতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন আলম মোল্লা, বরিশাল আইনজীবী সহকারী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. কাউয়ুম খান, সাবেক ছাত্রদল নেতা সজিব মাঝি ও যুবদল নেতা জসিম বয়াতি।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খান, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান খান, গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইত্তেসাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাহারাজ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু বসার এবং বার্থী ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাওন গোমস্তা। অনুষ্ঠানে ফারদিন হোসেন আবিদ, মিরাজুল ইসলাম পিয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য। উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।