Nabadhara
ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যারা সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলে, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই-ডা. শফিকুর রহমান

ফেনী প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। তিনি বলেন, দেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই; মানুষের কথা বলার অধিকারও নেই।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এমন একটি দেশ রেখে যেতে চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী-পুরুষসহ সবাই একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবেন না। গণভোট বাংলাদেশকে সংস্কার ও মেরামত করার জন্য। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা মেনে নিয়ে পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, বর্তমান সরকার কি গণভোটের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে? ছয় মাস চলে যাচ্ছে, ১৮০ দিন পূর্ণ হওয়ার পথে। এরপর এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দেবে। তাঁর অভিযোগ, প্রথম দিন থেকেই সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আসছে।

শনিবার বিকেল ৪টার দিকে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ ফেনীর মহিপালে পৌঁছায়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে শনিবার সকালে এ লংমার্চ শুরু হয়।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় সংসদের চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ জোটের নেতারা।

১১ দলীয় জোটের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।