Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বিজিবির অভিযানে ১৮৫ বোতল ভারতীয় মদ ও ৮৬২ পিস কসমেটিকস উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১৮৫ বোতল ভারতীয় মদ ও ৮৬২ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে ৩৫ বিজিবি। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ সীমান্তের সাতানীপাড়া বিওপির সদস্যরা ১০৮৭ নম্বর সীমান্ত পিলারের কাছে সোমনাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

একই রাতে বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যরা কলাবাড়ী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

এ ছাড়া খেওয়ারচর বিওপির সদস্যরা পৃথক অভিযানে ৮৬২ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেন। অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা মদ ও কসমেটিকস পণ্যের বিষয়ে বিজিবির পক্ষ থেকে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ১৮৫ বোতল ভারতীয় মদ ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।