Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের চেক বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত আটজন ব্যবসায়ীর প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তার চেক তুলে দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, অনুপ কুমার সেনসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাতে বকশীগঞ্জ পৌর শহরের বড় মসজিদের পেছনের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।