Nabadhara
ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎকর্মীর মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার খলিশাখালী গ্রামে সড়ক দুর্ঘটনায় মো. জয়নাল (৩৫) নামে এক পল্লী বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে খলিশাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল ঠাকুরগাঁও জেলার বলদিবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি রাজাপুর পল্লী বিদ্যুতের ফিডারে কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, খলিশাখালী গ্রামে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ গাড়ির একটি চাকা ভেঙে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় গাড়িতে থাকা খুঁটির প্লার জয়নালের বুকের ওপর দিয়ে উঠে গেলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জয়নালকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।