Nabadhara
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আফসানা খানম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়া গ্রামে নানা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসানা শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল আমিন শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আফসানা নানা বাড়িতে পরিবারের অন্যদের সঙ্গে খেলছিল। এ সময় বাড়ির লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি।

পরিবারের লোকজন আফসানাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পাশে তার জুতা দেখতে পেয়ে পানিতে নেমে খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর তাকে লোহাগড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল হাসনাত তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।