Nabadhara
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে জলাভূমিতে মাছের পোনা অবমুক্ত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

এ সময় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ জলাভূমিতে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে জলাভূমিতে মাছের মজুত বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে মাছের প্রাপ্যতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

পোনা অবমুক্তকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জলাশয়ের পরিবেশ সংরক্ষণ এবং মাছের স্বাভাবিক প্রজননের উপযোগী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

চারঘাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচি বাস্তবায়ন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।