Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ২০ লাখ টাকা

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামা গ্রামে সাবেক ইউপি সদস্য ঝর্না বেগমের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্র, একটি মোটরসাইকেল, ফ্রিজসহ পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঝামা গ্রামের ঝর্না বেগমের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

অগ্নিকাণ্ডে ঘরে থাকা একটি পালসার মোটরসাইকেল, ফ্রিজ, পাঠসহ বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। এলাকাটি দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে সময়মতো পৌঁছাতে পারেননি। এর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশসহ অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে শুকনো খাবার ও কয়েকটি কম্বলের ব্যবস্থা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও সহযোগিতা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

আকস্মিক এই অগ্নিকাণ্ডে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তারা বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।