Nabadhara
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পাট ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জয়বাবু বিশ্বাস (৫৫) নামে এক পাট ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত জয়বাবু বিশ্বাস দেবভোগ গ্রামের পাগলা বিশ্বাসের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে রেফার্ড করেন।

আহত জয়বাবু ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাট কেনাবেচা শেষে জয়বাবু দেবভোগ বাজারে এলে অভিজিৎ ও তার বাবা সমর বিশ্বাস একটি নেট কাটার বিষয়ে তার কাছে জানতে চান। জয়বাবু এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। পরে তারা স্থানীয় ইউপি সদস্য পরেশ বিশ্বাসকে ডেকে আনেন।

জয়বাবুর অভিযোগ, ইউপি সদস্য পরেশ বিশ্বাসের নির্দেশে ৪-৫ জন তাকে ধরে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য পরেশ বিশ্বাস শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বলেন, সামান্য বিষয় নিয়ে মারামারি হয়েছে। অহেতুক তাকে দোষারোপ করা হচ্ছে। তিনি মারামারি দেখে সেখানে গিয়েছিলেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।