Nabadhara
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার সদর উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হালিম সর্দার ওই গ্রামের মৃত কলম সর্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খয়েরপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপ ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হালিম সর্দার নিহত এবং আরও কয়েকজন আহত হন।

আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম বলেন, ‘এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মান্নান গ্রুপ ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে হালিম সর্দার নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হাসান জানান, আলামপুর এলাকার সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। একই ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।