Nabadhara
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদক নির্মূলে ইমাম-মুয়াজ্জিনসহ সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এস এম জিলানী

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে ইমাম, মুয়াজ্জিন, প্রশাসন, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ ও পরিবারের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।”

শনিবার (২৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আরডিএ হলরুমে ওলামা দল আয়োজিত ‘মাদক ও সন্ত্রাস নির্মূলে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, “বিগত সরকার দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। একটি ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। সরকারকে আপনাদের একটু সময় দিতে হবে।”

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রসঙ্গে তিনি বলেন, “সরকার পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসবে।”

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে এস এম জিলানী বলেন, “বেগম খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় কখনো ইসলাম ও আলেম-ওলামাদের নিয়ে কটাক্ষ বা বিরূপ মন্তব্য করেননি। তিনি সব সময় আলেম-ওলামাদের কথা শুনেছেন, তাঁদের পরামর্শ নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন।”

মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় মাওলানা ওমর ফারুক, মাওলানা ওবায়দুল ইসলাম, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।