Nabadhara
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ স্বামীকে কিডনি দিতে ভারতের পথে স্ত্রী

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

কিডনি রোগে আক্রান্ত স্বামীকে সুস্থ করে তুলতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী। প্রয়োজনীয় আইনি ও চিকিৎসাসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে স্বামী বরিশালের গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল ও তার স্ত্রী কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মন্দিরা রানী পাল রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভারতের দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন।

শিক্ষক দম্পতির এ উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়। অনেকেই মন্দিরা রানী পালের এই উদ্যোগের প্রশংসা করে তাদের চিকিৎসা সফলতা ও সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। শিক্ষক দম্পতিও দেশবাসীর কাছে তাদের চিকিৎসা সফলতার জন্য দোয়া চেয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গৌরনদীর বাসিন্দা সুদাম পাল ২০০৩ সালে সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন। পরের বছর ২০০৪ সালে পটুয়াখালীর গলাচিপা সদরের শিক্ষক মনিন্দ্র পালের মেয়ে মন্দিরা রানী পালকে বিয়ে করেন তিনি। বিয়ের পর মন্দিরা রানী পালও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক হিসেবে গৌরনদীর খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন।

বর্তমানে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল অনার্স প্রথম বর্ষে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন শিক্ষক সুদাম পাল। প্রথমে বাংলাদেশে এবং পরে ভারতের বিভিন্ন প্রদেশের হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সম্প্রতি দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন।

এরপর কিডনি প্রতিস্থাপনের জন্য ডোনার খোঁজা শুরু হয়। বিভিন্ন স্থানে খোঁজ করেও ডোনার না পাওয়ায় একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল। এ জন্য আদালত, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সব প্রক্রিয়া শেষে রোববার সকাল ৮টার দিকে সড়কপথে ভারতের দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন শিক্ষক দম্পতি। আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় দিল্লিতে চিকিৎসকদের সঙ্গে তাদের পরবর্তী চিকিৎসা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর কিডনি প্রতিস্থাপনের তারিখ নির্ধারণ করা হবে।

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর নিজের কিডনি দেওয়ার এই সিদ্ধান্তকে পরিবার ও স্থানীয়রা ভালোবাসা, দায়িত্ববোধ ও দাম্পত্য বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।