Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতামূলক কর্মসূচি

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হৃদরোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বাগেরহাটে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে হৃদরোগের ঝুঁকি ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, হৃদরোগকে অবহেলা না করে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। দৈনন্দিন জীবনে ছোট ছোট সচেতনতা ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললেই হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব।

বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক ডা. মোশাররফ হোসেনের নেতৃত্বে এবং সাংগঠনিক সম্পাদক নুরুল আলম লিটনের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।