Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি

কুবি প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের উদ্যোগে র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে প্রধান গেট অতিক্রম করে গোলচত্বর এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে কুবি বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, মহিলা প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোছা. শামসুন্নাহার এবং বিএনসিসি ক্যাডেটরা অংশ নেন।

এ সময় ক্যাডেটরা শিশুদের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন।

র‍্যালি শেষে অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, ‘শিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের অধিকার, নিরাপত্তা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বিএনসিসি ক্যাডেটরা সামরিক প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে দায়িত্ববোধ তৈরিতে কাজ করে। শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

অধ্যাপক ড. মোছা. শামসুন্নাহার বলেন, ‘প্রতিটি শিশুর নিরাপদ ও সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে। শিশুদের প্রতি আমাদের আচরণ ও দায়িত্বশীলতা তাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে। তাই পরিবার ও সমাজের প্রতিটি স্তরে শিশু অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা প্রয়োজন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।