Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর হাসিনা বেগম বালিকা বিদ্যালয় মেয়েদের আলোকবর্তিকা হিসেবে কাজ করছে: ব্যারিস্টার জাকির

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
অক্টোবর ৮, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

বাগেরহাটের চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকসহ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। একটি এলাকার সমাজকে এগিয়ে নিতে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি এ অঞ্চলের মেয়েদের আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।”

তিনি আরও বলেন, নতুন কমিটি বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ছাত্রীদের যুগোপযোগী শিক্ষায় গড়ে তুলতে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন। বিদ্যালয়ের যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বাড়ৈয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল মুরাদ, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু ও উপজেলা মহিলা দলের সভানেত্রী রুনা গাজী।

এ সময় জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. বুলু সরদার, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, বিএনপি নেতা শিপন মুন্সি, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান এবং এনসিপির সভাপতি এফ এম শাহরিয়ার (জুয়েল)সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।