Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মণ্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, বিএনপি নেতা ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে ইউএনও মিলন সাহা বলেন, শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের শরীর ও মন সুস্থ রাখতে হবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ১৫ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, ৩০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ এবং ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।