Nabadhara
ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি, সহায়তা পেয়েছেন ৯৪৬ জন

একে মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি

‘সেবায় প্রবাসী, উন্নয়নে অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। চলতি অর্থবছরে সংস্থাটির মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার ৯৪৬ জন অসহায় ও হতদরিদ্র মানুষ বিভিন্ন ধরনের সহায়তা পেয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহরের কালীপুরে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে মিলাদ মাহফিল, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও কবি মো. ফজলুল হক দলনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোশাহিদ মিল্টন ও সদস্য মাসুদ হাসান। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. শাহাদত হোসেন। এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, চলতি অর্থবছরে অসহায় বিদেশগামী ব্যক্তিদের বিমান টিকিটের ব্যবস্থা, অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা, গৃহহীনদের ঘর নির্মাণ এবং শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এসব জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।