শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃষক পরিবারের ১২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় আন্তর্জাতিক বীজ বিপণনকারী প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মুরাদ। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কৃতি শিক্ষার্থীদের অভিভাবকেরা বক্তব্য দেন।
ব্যতিক্রমী এ সংবর্ধনায় সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

