Nabadhara
ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় টিনের চাল কেটে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় বসতঘরের টিনের চাল কেটে প্রবেশ করে ৬ ভরি স্বর্ণালংকার, সৌদি রিয়াল, নগদ টাকা, পাসপোর্ট, জমির দলিলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের দারচর গ্রামের মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী সেলিম মিয়া কচুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী সেলিম মিয়া মৃত মুসলিম মিয়ার ছেলে। তিনি জানান, গত শনিবার পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সোমবার সকালে বাড়িতে ফিরে দরজা-জানালা ঠিকঠাক দেখতে পান। তবে ঘরে ঢুকে দেখেন, আলমারি খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, আলমারিতে রাখা ৬ ভরি স্বর্ণালংকার, ১ হাজার ৭০০ সৌদি রিয়াল, নগদ এক লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, পাসপোর্ট, জমির দলিল ও অন্যান্য মূল্যবান মালামাল নেই।

সেলিম মিয়ার অভিযোগ, চোরেরা আধাপাকা ভবনের টিনের চাল খুলে ঘরের ছাদে ছিদ্র করে মই দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে মালামাল চুরি করে একই পথে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।