Nabadhara
ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান—টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. রাসিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাদেকুল ইসলাম, জেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের প্রতিনিধি এবং মাঠপর্যায়ে পরিসংখ্যানের কাজে নিয়োজিত কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপপরিচালক মো. রাসিউল ইসলাম পরিসংখ্যানবিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেজবাহ উদ্দিন বলেন, দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক পরিসংখ্যানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের সুষম বণ্টন সহজ হয়। তাই তথ্য সংগ্রহকারীদের প্রতিটি পরিসংখ্যানে নির্ভুল তথ্য নিশ্চিত করার বিষয়ে সতর্ক থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।