Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে নিরাময় হাসপাতালে অনিয়মের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা

কালকিনি-ডাসার প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার বুরগাটা নিরাময় হাসপাতালে প্রয়োজনীয় টেকনিশিয়ান না থাকায় ভুল পরীক্ষার রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালটিতে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ।

জানা যায়, প্রয়োজনীয় টেকনিশিয়ান না থাকা সত্ত্বেও হাসপাতালটিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়া হচ্ছিল। গত ১০ দিন ধরে রোগীদের ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ ওঠে। এতে রোগীদের সঠিক চিকিৎসাসেবা পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়।

বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাশ হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন কাগজপত্র ও কার্যক্রম যাচাই-বাছাই করে অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে দক্ষ জনবল নিশ্চিত করা এবং নিয়মিত প্রশাসনিক তদারকি প্রয়োজন। স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের অনিয়ম ও অবহেলা যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।