Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গড়ে উঠবে মানবিক প্রজন্ম: এমপি হেলাল

খুলনা প্রতিনিধি 
নভেম্বর ১২, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি 

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্ব দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক এসকে আজিজুল বারী হেলাল। তিনি বলেছেন, শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফলাফল বা সনদ অর্জন নয়, বরং নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ তৈরি করা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনার তেরখাদা সরকারি নর্থ খুলনা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি হেলাল বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি আত্মবিশ্বাস, নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ তৈরি করে। অন্যদিকে সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখে।

তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠার পরামর্শ দেন।

কলেজের অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলীসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

কলেজের প্রভাষক মো. রবিউল ইসলাম রাজু ও অনির্বাণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এর আগে তিনি কলেজের ২০২৫-২৬ সালের বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।