Nabadhara
ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আড়াই বছর পর কোটালীপাড়ায় আওয়ামী লীগের কার্যালয় খুলে উল্লাস, লকডাউনের সমর্থনে মিছিল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৬ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ে প্রবেশ করে উল্লাস প্রকাশ করেন তাঁরা। পরে ১৯ নভেম্বরের ঘোষিত লকডাউন সফল করার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জড়ো হন। পরে কার্যালয়টি খুলে তাঁরা ভেতরে প্রবেশ করেন।

এরপর লকডাউনের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কারাবন্দী মো. কামাল হোসেন শেখের বাড়ি হয়ে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, আওয়ামী লীগ নেতা ফরমান মুন্সী, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল রাজ্জাক খসরু, সাবেক ভিপি জাহিদ হোসেন, কাইয়ুম শেখ, হায়দার হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে নেতাকর্মীরা ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচি সফল করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।