Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী লাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়ক, বৃষ্টিতেই জমে কাদা-পানি

ঝিনাইদহ প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে জমছে কাদা-পানি। এতে চরম দুর্ভোগে পড়ছেন পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

লাঙ্গলবাঁধ বাসস্ট্যান্ড থেকে গড়াই নদীর ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। বিশেষ করে বৃষ্টির দিনে গর্তগুলো পানিতে ডুবে থাকায় কোথায় কতটা গর্ত রয়েছে, তা বোঝা কঠিন হয়ে পড়ে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন চালক ও পথচারীরা।

লাঙ্গলবাঁধ বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। এতে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের চলাচলে চরম অসুবিধা হচ্ছে।

ভ্যানচালক রফিক আহমেদ বলেন, রাস্তাটি এতটাই খারাপ যে ভ্যান নিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। অনেক সময় গর্তে চাকা পড়ে ভ্যান উল্টে যাওয়ার উপক্রম হয়।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল দশা দীর্ঘদিনের হলেও সংস্কারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা প্রকৌশলী রাকিব হাসান জানান, অর্থ বরাদ্দ পাওয়া গেলেই সড়কটির সংস্কারকাজ করা হবে।

জনদুর্ভোগ কমানো ও দুর্ঘটনা এড়াতে লাঙ্গলবাঁধ বাসস্ট্যান্ড থেকে গড়াই নদীর ঘাট পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের জন্য এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।