Nabadhara
ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশের ৯ বিশ্ববিদ্যালয়ের ৫৫ নবীন গবেষককে স্বাগত জানাল গাকৃবি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ২৩, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

দেশের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসা ৫৫ নবীন এমএস ও পিএইচডি গবেষককে নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অটাম-২০২৬ টার্মের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৫২ জন এমএস ও তিনজন পিএইচডি শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম।

নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথি ও শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা গাকৃবির শিক্ষা, গবেষণা ও একাডেমিক অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন।

নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করেন এমএস শিক্ষার্থী সাদিয়া আফরিন মুক্তা ও পিএইচডি শিক্ষার্থী রাকিবুল হাসান শাওন।

এ সময় শিক্ষার্থীদের আবাসিক হলের নিয়মকানুন ও ব্যবস্থাপনা সম্পর্কে দিকনির্দেশনা দেন শহীদ তাজউদ্দিন আহমদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল হাসান। সহশিক্ষা কার্যক্রমের সুযোগ-সম্ভাবনা তুলে ধরেন ছাত্রকল্যাণবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান। বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম।

উচ্চশিক্ষা ও গবেষণার কাঠামো, একাডেমিক নীতিমালা এবং সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে ধারণা দেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণায় নিষ্ঠা, একাগ্রতা, সৃজনশীলতা ও আন্তর্জাতিক মান অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন, দেশের কৃষিবিজ্ঞান ও টেকসই কৃষি উন্নয়নে অবদান রাখতে শিক্ষার্থীদের সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। উচ্চশিক্ষার লক্ষ্য শুধু ডিগ্রি অর্জন নয়, বরং নতুন জ্ঞান সৃষ্টি, গবেষণার মাধ্যমে সমস্যার সমাধান এবং মানুষের কল্যাণে অবদান রাখা।

তিনি আশা প্রকাশ করেন, গাকৃবির সমৃদ্ধ গবেষণা পরিবেশ কাজে লাগিয়ে নবীন গবেষকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবেন।

উল্লেখ্য, অটাম-২০২৬ টার্মে ভর্তি হওয়া এসব শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।