Nabadhara
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রত্যন্ত গ্রামে নারী জাগরণের উদ্যোগ, আত্মনির্ভরতার আহ্বান

মেহেরপুর প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামেও সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছেন স্থানীয় নারী সংগঠনের কর্মীরা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক বৈষম্য দূর করা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মানববন্ধন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কুলবাড়িয়া গ্রামের জ্যোতি নারী উন্নয়ন সংস্থার কার্যালয় চত্বরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে দুর্বার নেটওয়ার্ক (মেহেরপুর) ও নারীপক্ষ। এতে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গৃহিণীরা অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জ্যোতি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও দুর্বার নেটওয়ার্কের সদস্য উম্মেহানি চায়না। সঞ্চালনা করেন হেল্প ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলারা জামান।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন ও নারীর প্রতি বৈষম্য প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তব্য দেন সাংবাদিক দিলরুবা খাতুন, শিক্ষক মাহমুদা নাজনীন ও নুরুন্নাহার, সমাহার নারী কল্যাণ সমিতির পরিচালক কাজল রেখা, টিপু ফাউন্ডেশনের পরিচালক সেলিনা পারভীন, তাহা নারী কল্যাণ সমিতির পরিচালক নাসিমা খাতুন, রয়েল ফাউন্ডেশনের পরিচালক সাদিকুন নেছা, চিরসবুজ নারী কল্যাণ সমিতির পরিচালক সারমিনা পারভীন, কনক নারী কল্যাণ সমিতির পরিচালক রোকেয়া খাতুন, গৃহিণী সাজিনা খাতুন ও সেফালী খাতুন এবং শিক্ষার্থী জামিলা খাতুন ও বিথি আক্তার।

আলোচনা সভা শেষে নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রত্যন্ত গ্রামে বিভিন্ন নারী সংগঠনের এমন সম্মিলিত উদ্যোগ স্থানীয় নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অধিকার আদায় এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় তুলে ধরেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।