Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। নওগাঁ কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তির মোড়ের শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম, নওগাঁ পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব এবং নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুর রহমান বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদের বাস্তবায়নই ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার একমাত্র উপায়। সরকার ও সরকারদলীয় কিছু লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ আশ্রয়-প্রশ্রয়ে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা একটি থানা বা জেলার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, এমনকি নিজেদের দলীয় সংসদ সদস্যদের বাসাবাড়ির নিরাপত্তা দিতে পারে না, তাদের পক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা করা যায় না।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের সর্বস্তরে সংস্কার। জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্রব্যবস্থায় এমন একটি মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা একসময় গণভোট ও সংস্কারের পক্ষে কথা বলেছেন, ক্ষমতায় এসে তারাই জাতির সামনে ফ্যাসিবাদের নমুনা উপস্থাপন করছেন।

মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা পরিষদ এমনকি ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বসানো হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধেই তাদের আন্দোলন ছিল। মুখে সংস্কারের কথা বলা হলেও বাস্তবে ভিন্ন পথে হাঁটা হচ্ছে।

তিনি বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক ঐক্য হলে তার ভিত্তি হতে হবে ২০২৪ সালের চেতনা ও জুলাই সনদের বাস্তবায়ন। এর বাইরে কোনো ঐক্য হতে পারে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।