Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কিশোরী অপহরণের দায়ে যুবকের কারাদণ্ড!

মোঃ জিহাদুল ইসলাম,নড়াইল
মে ২৬, ২০২২ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলে কিশোরী অপহরণের দায়ে মামুন শেখ (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানাসহ ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। বুধবার (২৫ মে) বিকেলে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সানা মো. মাহরুফ হোসাইন এ রায় দেন। মামুন শেখ নড়াইল সদর থানার পেড়লি গ্রামের ফেরদৌস শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার পেড়লি গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে আসামি মামুন প্রায়ই উত্ত্যক্ত করত। ওই মেয়ের পরিবারের লোকজন মামুনের পরিবারের কাছে বিচার দিয়েও কোনো কাজ হয়নি।

এরপর ওই মেয়েকে তার বাবা সময় কংকন বৈরাগী নামে একজনের সঙ্গে বিয়ে দেন। কিন্তু মামুনের হাত থেকে মেয়েটি রেহায় পায়নি। উপায়ান্ত না পেয়ে মেয়েটিকে তার মামার বাড়ি সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে রেখে আসেন তার বাবা। ২০২০ সালের ২৮ ডিসেম্বর সকাল ১০টার দিকে পোশাক বানানোর কথা বলে বাইরে এলে মামুন মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে ধর্মান্তরিত করে বিয়ে করেন। মামলায় ওই মেয়েটির জবানবন্দি থেকে জানা যায়, নিজেকে তিনি সাবালিকা মনে করেন। নাম বদলান এবং ২০২০ সালের ১১ ডিসেম্বর ইসলাম ধর্ম অনুসারে মামুনকে বিয়ে করেন।
আদালত এ মামলায় ১০ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আসামি মামুন মেয়েটিকে ফুসলিয়ে অপহরণ করেছে বলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বুধবার (২৫ মে) বিচারক তাকে এ রায় দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।