Nabadhara
ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

 শরিফুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ২৪ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা, অধিদফতরের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত ২০২১-২২ অর্থবছরে জেলার নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের অনুকুলে এ চেক বিতরণ করা হয়।

জেলার ৩ উপজেলার ২৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৫ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ চেক বিতরণ করেন। নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকার, শহর সমাজসেবা কর্মকর্তা সুজাতউদ্দিন, সরকারি কর্মকর্তা, অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।