বাগেরহাটের মোল্লাহাটে শুশৃঙ্খল ভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। যথারীতি বৃহস্পতিবার সকাল ১১ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। উপজেলায় দুইটি এসএসসি ও একটি দাখিল কেন্দ্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসএসসি মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ জানান, উক্ত কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ৯৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে অবশিষ্ট ২১ জন পরীক্ষার্থী অনুস্থিত।
চরকুলিয়া কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক সোহেল রানা জানান উক্ত কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ৭১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে অবশিষ্ট ৭ জন পরীক্ষার্থী অনুস্থিত। এছাড়া কাহালপুর দাখিল কেন্দ্রের কেন্দ্র সচিব ও সুপার বশীর আহমেদ জানান, উক্ত কেন্দ্রে প্রথম দিনে কোরআন মাজিদ পরীক্ষায় ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্য ১৯২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে অবশিষ্ট ৭ জন পরীক্ষার্থী অনুস্থিত।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল।

