Nabadhara
ঢাকাশনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ০২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৫

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলে ২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ৩ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলার লোহাগড়া ও নড়াগাতী থানা পুলিশ। ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে নড়াইল জেলায় শক্তিশালী পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় নড়াগাতি থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ওই তারিখে এসআই মো: ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ এসসি- ১৭৩/১৪, ১৭৪/১৫ এবং ২১৩/১৬ মূলে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী ইসলামপুর গ্রামের মৃত ওদুদ শেখের ছেলে মো: লাভলু শেখ(৩৮) কে ঢাকা জেলার সাভার মডেল থানার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে এবং লোহাগড়া থানা পুলিশ কুমড়ী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে জিআর-৪২/১১ মূলে সাজা পরোয়ানাভুক্ত আসামী আফসার ফকিরের ছেলে মো: রবিউল ইসলামকে গ্রেফতার করে।

এছাড়া গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আরো ০৩ আসামীকে গ্রফতার করেছে লোহাগড়া থানা পুলিশ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।