Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ভ্যান চালক হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
সেপ্টেম্বর ২২, ২০২২ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে ভ্যান চালক আব্দুর রব হত্যা মামলায় আনোয়ার খাঁ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এসময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

 

মামলার বিবরনে জানাগেছে, মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট এলাকার চুন্নু শেখের গ্যারেজ থেকে একই এলাকার ভ্যান চালক আব্দুর রব ভ্যান ভাড়া নেয়। কিন্তু ভ্যান গ্যারেজে জমা ও ভাড়ার টাকা না দেয়ায় ২০০৭ সালের ১১ জনু শালিস মিমাংসা হয়।

 

পর দিন ১২ জুন ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয় আব্দুর রব। কিন্তু এরপর আর বাড়ী ফিরে না আসলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। পর দিন ১৩ জুন উপজেলার কানুরিয়া গ্রাম থেকে আব্দুর রবের মরদেহ উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় প্রদান করেন। এ মামলার অপর দুই আসামীকে খালাস দেয়া হয়। রায় ঘোষনার সময় সাজাপ্রাপ্ত আসামী পলাতক ছিলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।