Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের মৃত্যু

 সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মঞ্জুর মোর্শেদ(৫৫) মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেন তার বোন এডভোকেট হাসিনা জাহান বীথি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে তিনি স্ট্রোক করেন পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, তিন সন্তান ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স গাজীপুর আইনজীবী সমিতির বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এর আগেও তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জাতীয়তাবাদী আইজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ছিলেন। আইজীবী পেশায় তার সনদ প্রাপ্তির মাধ্যমে কাজ শুরু করেন ১৯৯৬ সালে। সনদ পান১৪ই এপ্রিল এবং এ পেশায় যোগদান করেন একই বছরের ১৩ নভেম্বর। এছাড়াও গাজীপুর রেড ক্রিসেন্ট’র সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তার বাবা মৃত মোকদম আলীও একজন আইনজীবী ছিলেন। প্রিন্সের গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাবাজপুর এলাকায়। তিনি স্বপরিবারে গাজীপুর শহরের রাজবাড়ি উত্তরপাড়া এলাকায় বসবাস করতেন।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ প্রিন্স-এর মৃত্যুর কারণে আজ মঙ্গলবার আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ ও দুপুর দুইটা ত্রিশ মিনিটে ভাওয়াল রাজবাড়ি মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।