Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জ সাইফ পাওয়ার টেক কোম্পানির প্রধান কর্মকর্তার কুলখানি অনুষ্ঠিত

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী নিবাসী মরহুম আলী আজম খানের (নায়েব মিয়া) কনিষ্ঠ সন্তান, ফুলদী গ্রামের প্রিয় মানুষ, সমাজকর্মী “সাইফ পাওয়ার টেক” কোম্পানির প্রধান পার্সেস কর্মকর্তা মরহুম সোহাইল হাসিম খান গত ৩ অক্টোবর, সোমবার সকালে কালীগঞ্জের নলছাটা রেলক্রসিং-এ এক মারাত্মক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সোহাইল হাসিম খানের রুহের মাগফেরাত কামনায় ০৭ ই অক্টোবর শুক্রবার বাদ আসর পরিবারের উদ্দোগে ফুলদী গ্রামে সোহাইল হাসিম খানের নিজ বাড়িতে কুলখানি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জাবালে নুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতী নোমান আহাম্মেদ, মিলাদ ও দোয়া মাহফিলে আরও অংশ নেন।

গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এডঃ আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবক্কর চৌধুরী, মরহুমের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন খান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক সাজ্জাত হোসেন খান রিপন, সাইফ পাওয়ারটেকের এ এম ডি নাসির উদ্দিন চৌধুরী,গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পার্থী ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন দেলোয়ার , বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন,
বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান পলাশ, বক্তারপুর ইউনিয়ন পরিষদের সকল সদস‍্য বৃন্দ ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন বিপ্লব, মরহুম সোহাইল হাসিম খানের পরিবারবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

সোহাইল হাসিম খান “সাইফ পাওয়ার টেক” কোম্পানির প্রধান পার্সেস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিহত সোহেল খান মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত রবিবার বাদ এশা স্থাণীয় ফুলদী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিল উপস্থিত সকলে তার সৃতি চারন করে বলেন মরহুম সোহাইল হাসিম খান অত্যন্ত ধর্মভীরু, সামাজিক ও সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো ফুলদী গ্রামে শোকের ছায় বিরাজ করছে। এবং সকল ধর্মপ্রাণ মুসলমানের কাছে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।