Nabadhara
ঢাকারবিবার , ১৬ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ার জিটি মডেল প্রাথমিক বিদ্যালয় পাঠদান চলছে ১ জন শিক্ষক দিয়ে

নবধারা প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ স্কুলে পড়াশোনা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এক সময় জেলার মধ্যে এই স্কুলের সুনাম ছিল। অথচ সময়ের বিবর্তনে এই বিদ্যালয় টি যেমন তার সুনাম হারিয়েছে তেমনি লেখাপড়ার মান ও তলানীতে।এই বিদ্যালযয়ে পড়ালেখা ফিরিয়ে আনতে প্রশাসনের কাগজে কলমে নানামুখী উদ্যোগ নিতে দেখা গেলেও কার্যত কোন সুফল পাওয়া যায় নি নজরদারির অভাবে।

আজ রবিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একজন শিক্ষক দিয়ে পুরো বিদ্যালয়ের পাঠদান চলছে। তিনি ২ টি ক্লাসে একসঙ্গে ক্লাস নিচ্ছেন। এ সময় থাকে শিক্ষার্থীদের লিখতে দিয়ে স্কুলের মহিলা পরিচ্ছন্ন কর্মীর সাথে খোশগল্প করতে দেখা গেল।

অভিভাবক জাহানারা বেগম বলেন, অনেক আশা নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই স্কুলে বাচ্চাকে ভর্তি করেছিলাম। এ স্কুলে পড়াশোনা নৈই। বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিদিন সভা সেমিনার এটা ওটা লেগেই থাকে। এ স্কুলের সভাপতি সাংবাদিক অথচ তিনি স্কুলের খবর নেন না। আমি এই বিদ্যালয়ের সম্মান ফেরাতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।

  • স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রাজু বলেন, আমি নিজেও আজ ট্রেনিং এ এছাড়া ডিপিএড ট্রেনিং এ ২ জন শিক্ষক ,মাতৃত্বকালীন ছুটি ১ জন,ডেপুটেশন ১জন, অন্য একটি প্রশিক্ষণে ১ জন ও অসুস্থ হয়ে ছুটিতে একজন থাকায় ১ জন শিক্ষক ই স্কুল চালাতে হচ্ছে।
    ১ জন শিক্ষক দিয়ে কিভাবে স্কুল চালানো সম্ভব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন শিক্ষক ২ টি ক্লাসে পাঠদান করছে। একজন অভিভাবক ক্লাস নিয়ে আমাদের সহযোগিতা করছে।

সহকারী শিক্ষা অফিসার রাম প্রসাদ সরকার নবধারাকে বলেন, একজন শিক্ষক দিয়ে স্কুল পরিচালনা সিষ্টেমে পড়ে হয়ে গেছে। এভাবে স্কুল চালানো যায় না। আমি বিষয়টি নিয়ে কতৃপক্ষের সঙ্গে আলোচনা করবো।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।