Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক হামজার রুহের মাগফেরাত কামনায় টুঙ্গিপাড়ায় প্রেসক্লাবের দোয়া

রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সদ্য প্রয়াত গোপালগঞ্জের সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আমির হামজার রুহের মাগফেরাত কামনায় প্রেস ক্লাব, টুঙ্গিপাড়ার উদ্যোগে নিজ কার্যালয়ে বাদ আছর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসানের  সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম আমিনুর রহমান।

এ সমায় দপ্তর সম্পাদক ‌দৈনিক আমার সংবাদের মোঃ বাইজীদ হোসেন সা‍‍`দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ‌দৈনিক প্রভাতী খবরের খালিদুল ইসলাম, নির্বাহী সদস্য দৈনিক খোলা কাগজের নাইমুল ইসলাম কল্লোল, দৈনিক প্রাইমের ‌এমদাদ বিশ্বাস, যুগের কন্ঠস্বরের রাকিব চৌধুরী উপস্থিত ছিলেন।

বক্তারা প্রয়াত সাংবাদিক আমির হামজাকে স্মরণ করে বলেন, গোপালগঞ্জের সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ছিলেন। উনি অত্যন্ত সদালাপী সজ্জন মানুষ ছিলেন। তার মৃত্যুতে গোপালগঞ্জের সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তার আত্মার মাগফেরাত কামনা করে সাংবাদিক সংগঠনগুলোকে প্রয়াত সাংবাদিক আমির হামজার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।