Nabadhara
ঢাকাশনিবার , ২৯ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের দুর্বল ও অপরিপক্ক উল্লেখ করে গবেষণা করার উপদেশ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

টুঙ্গিপাড়া প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

আমাদের দেশে যারা সাংবাদিকতা করেন তাদের মধ্যে দূর্বলতা আছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ২৬ তারিখের একটি অনুষ্ঠানে আমি যে বক্তব্য দিয়েছি তা মিডিয়ার হেড লাইনের সাথে কোন সম্পর্ক নেই। হেড লাইনে বলেছে আমেরিকা যুদ্ধবাজ এসব কথা আমার মুখেও আসেনি। কিন্তু ১৭টি মিডিয়া এ ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়েছে। আমাদের দেশে যারা সাংবাদিকতা করেন তাদের মধ্যে দূর্বলতা আছে এবং তাদের পরিপক্কতা দরকার। আপনারা সেভাবে সজাগ হলে আমি খুশি হবো।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ্যাসোসিয়েশন অব ফরমার নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যে সব সাংবাদিকরা এটা করেছেন তাদের জন্য লজ্জার বিষয়, আপনাদের জন্য দুঃখের বিষয়। আপনাদের সহকর্মীরা এরকম বানোয়াট তথ্য প্রকাশ করেছে। তারা হয়তো বাংলা বোঝেন না, না হয় ইচ্ছা করেই মিথ্যা প্রচারণা করেছে। মিথ্যা প্রচারণার কারনে যেটি অসুবিধা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার মনে করবে আমরা তাদের শত্রু। এমন ভাবে প্রচারণা করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারকে শক্রু বানানোর প্রচেষ্টা করা হয়েছে। সাংবাদিকদের এখন গবেষণা করা উচিত, কেন এতনিম্ন মানের সাংবাদিকতা হলো।

এরআগে টুঙ্গিপাড়ায় এ্যাসোসিয়েশন অব ফরমার নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।