Nabadhara
ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পাসপোর্ট অধিদপ্তরকে আরো গতিশিল করে গড়ে তোলা হবে-ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
অক্টোবর ৩১, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

সকলের সযোগীতা কামনা করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মো: নুরুল আনোয়ার বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে পাসপোর্ট অধিদপ্তরকে আরো গতিশিল করে গড়ে তোলা হবে।

আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নতুন দায়িত্ব নিয়ে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাধিতে এসেছি। এর আগেও আমি এখানে এসেছি, দায়িত্ব পালন করেছি।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধিদপ্তরের পরিচরক আব্দুলাহ আল মামুন, উপপরিচালক আবু নোমান মো: জাকির হোসেন, শাহ মো: ওয়ালিউল্লাহ, গোপালগঞ্জ পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক আশীষ কুমার দাশ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, , টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।