Nabadhara
ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় মুক্তিযুুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ৩১, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বীর মুক্তিযোদ্ধার কন্ঠে এসো মুক্তিযুুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসার ইব্রাহিম-আল-মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান।

অনুষ্ঠানের আলোচক নড়াইল জেলা মুক্তিযুদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি ও লোহাগড়া উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের সবিস্তারে তুলে ধরেন। মুক্তিযুদ্ধের চেতনা সবসময় হৃদয়ে ধারণ করে দেশ গড়ার জন্য উপস্থিত শিক্ষার্থীদের আহবান জানান। বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদে আহ্বান জানান।

পরে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের লিখিত বই পুরস্কার হিসেবে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।