
চালভাজা খাওয়া দুই শিশু মোল্লাহাট উপজেলার গাংনী সরকারপাড়া এলাকার গরু ব্যবসায়ী এনামুল শেখ ও মৌসুমী বেগম দম্পতির মেয়ে।শিশুদের মা মৌসুমী বেগম বলেন, বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল ১০টার দিকে দুই মেয়ে বাড়ির পাশের বাগানে বাদাম টোকাতে যায়। যথারীতি বাদাম টুকিয়ে বাড়িতে আসে। কিন্তু বিকেলের দিকে প্রথমে ছোট মেয়ে আসমা আক্তার এবং পরে মেঝ মেয়ে আছিয়া আক্তার অসুস্থ্য হয়ে পড়ে। দ্রুত মোল্লাহাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আমার ছোট মেয়েকে মৃত ঘোষনা করেন। বড় মেয়ে আছিয়া আক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। আছিয়া আক্তার এখন মোটামুটি সুস্থ্য আছে, সন্ধ্যার পর থেকে কথা বলতেছে। বাগানে পাতায় রাখা চালভাজা পেয়ে তারা খেয়েছিল বলে মাকে জানিয়েছে আফসিয়া।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অপূর্ব পোদ্দার বলেন, দুই শিশুকে তাদের বাবা-মা হাসপাতালে নিয়ে এসেছিল । এর মধ্যে ছোট জন আসমা আক্তারকে মৃত অবস্থায়ই নিয়ে আসছিল এখানে। আসফিয়া আক্তারের অবস্থা খারাপ থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।