Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে লো-ভিশন বিভাগের উদ্বোধন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
নভেম্বর ৪, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালে লোভিশন বিভাগের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার ভাচ্যুয়ালি যুক্ত হয়ে ওই বিভাগের উদ্বোধন করেন প্রধান অতিথি কমিউিনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। এটি দেশের ২য় লোভিশন বিভাগ।

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা.দীপক কুমার নাগজাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের লোভিশন বিভাগের প্রধান অধ্যাপক ডা.নাজনীন বেগম, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম আনওয়ারুর রউফ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী কেক কেটে লোভিশন বিভাগের শুভ সূচনা করেন।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পর গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে লোভিশন বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।

এখান থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠি বিনামূল্যে লোভিশন চিকিতসা পেয়ে উপকৃত হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।