Nabadhara
ঢাকারবিবার , ৬ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ঘোড়ারগাড়ি চালককে পিটিয়ে জখমের অভিযোগ

নড়াইল প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ইউপি সদস্য বাবনের নেতৃত্বে নূর মোল্যা (৬০) নামে এক ঘোড়ার গাড়ি চালককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চন্ডিবরপুর ভুমি অফিসের সামনে এ ঘটনাটি ঘটে। আহত নূর মোল্যা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। সে চন্ডিবরপুর গ্রামের গরিব হোসেন মোল্যার ছেলে।

আহতের স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ দুটি দলে বিভক্ত। একটি দলের নেতৃত্ব দেন বর্তমান মেম্বর বাবন শেখ এবং অন্য একটি দলের নেতৃত্ব দেন রহিম শেখ। আহত নূর মোল্যা নিজে কোন দলের সাথে জড়িত না থাকলেও তার ভাইয়েরা রহিম শেখ গ্রুপের সমর্থক হওয়ায় তার উপর ক্ষীপ্ত ছিল বাবন গ্রুপ। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় পরিকল্পিতভাবে মেম্বর বাবনের নেতৃত্বে একই গ্রামের মুক্তার, জাহাঙ্গীর, সাগর, লুলু, বুলু, বাঁধন, ইমন, মিঠু সহ তাদের সহযোগীরা অন্ধকারে নূরকে পিটিয়ে জখম করেছে।
এদিকে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায় নি। তবে মুঠোফোনে মেম্বর বাবন অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনার আগে থেকেই তিনি এলাকার বাইরে আছেন। এ ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনায় এখনো কোন অভিযোগ পান নি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।