Nabadhara
ঢাকাসোমবার , ৭ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শেখ রাসেল টি-টেয়েন্টি কাপের উদ্বোধন

 শরিফুল ইসলাম, নড়াইল
নভেম্বর ৭, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে শেখ রাসেল টি-টুয়েন্টি ক্রিকেট কাপ (অনূর্ধ্ব-১৬) শুরু হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আইয়ুব খান বুলু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নুসহ বিভিন্ন ক্রিকেট একাডেমির কোচ, খেলোয়াড়, সাংবাদিকসহ ক্রিকেটপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যকালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, শারীরিক সুস্থ্যতা ও মানসিক বিকাশের জন্য বেশি করে খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থ্যার উদ্যোগে আরো বেশি করে খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদফতর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় সদর উপজেলায় দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে আতাউর রহমান ক্রিকেট একাডেমি, বেসিক ক্রিকেট একাডেমি, সানরাইজ ক্রিকেট একাডেমি ও একুশে ক্রিকেট একাডেমি অংশ গ্রহণ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।