Nabadhara
ঢাকাশনিবার , ১৯ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সাংবাদিক সহ দুইজনের মৎস্য ঘেরের গৈ ঘরে অগ্নিসংযোগ লুটপাট ব্যাপক ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি, বাগেরহাট
নভেম্বর ১৯, ২০২২ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে এটি এন বাংলা ও এটি এন নিউজের বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবু ও তার চাচাতো ভাই মোয়াজ্জেম শেখ এর মৎস্য ঘেরের গৈ ঘরে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা।

১৮ নভেম্বর শুক্রবার রাত ১০ টা ৩০ মিনিটের দিকে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়ায় এই অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে । অগ্নি সংযোগে দুটি গৈ ঘর সম্পূর্নরুপে ভষ্মীভূত হয়। এসময়ে গৈ ঘরে থাকা স্যালোমেশিন,বস্তা ভর্তি মাছের খাবার,মাছ ধরা বিভিন্ন ধরনের জাল,নেট,বিছানা সহ অন্যান্য মালামাল পুড়ে বিনষ্ট হয় এবং দুর্বৃত্তরা দুটো স্যালো মেশিন নিয়ে যায়।

ঘের মালিক আমিরুল হক বাবু জানান রাত্রে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ী ফেরার পথে বাড়ীর কাছাকাছি আসলে দূর থেকে আমার মৎস্য ঘেরের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ছুটে যাই কিন্তু তার আগেই সবকিছু পুড়ে ভষ্মীভূত হয়। আমাদের দুই ভাইয়ের গৈ ঘরে সংরক্ষিত স্যালো মেশিন, ৩৮ বস্তা ভর্তি মাছের খাবার,জাল,নেট,সহ অন্যান্য মালামাল গৈ ঘরে রক্ষিত ছিলো যার মূল্য ২ লক্ষাধিক টাকা হবে।পাশাপাশি ঘেরের মাছ ও পানি সেচের জন্য এনে রাখা আরও দুইটি স্যালো মেশিন তারা নিয়ে যায়।আমি ঘটনাস্হলে গিয়েই বিষয়টা থানা পুলিশকে জানাই এবং পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হয়ে প্রাথমিক তদন্তের আলামত সংগ্রহ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।