Nabadhara
ঢাকারবিবার , ২০ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেছেন সাংসদ মাশরাফি

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
নভেম্বর ২০, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মাট বাংলাদেশ ”এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইল সদর উপজেলায় শুরু হয়েছে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ ।

রবিবার (২০ নভেম্বর) নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। এর আগে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে। মেলায় বিভিন্ন সরকারি-বে-সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী নিয়ে ১৮টি ষ্টল খোলা হয়েছে।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক,সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।