Nabadhara
ঢাকাসোমবার , ২১ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বসতবাড়ি পথ আটকে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন

এস এম শরিফুল ইসলাম নড়াইল
নভেম্বর ২১, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল সদরের তুলারামপুর-মাইজপাড়া সরকারি সড়কের পাশে সীমানা প্রাচীর দিয়ে বসতবাড়ি ও দোকানিদের যাতায়াতের পথ আটকে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও দোকানিদের আয়োজনে সোমবার (২১ নভেম্বর) দুপুরে তুলারামপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন,ভুক্তভোগী মনোয়ারা বেগম, রজিবুল তরফদার শান্ত, ওবায়দুর তরফদার, ইদ্রিস তরফদার, সেলিম তরফদার, মুন্নু তরফদারসহ প্রমুখ ।

বক্তারা বলেন, তুলারামপুর এলাকার মোফাকারুল ইসলামের কাছ থেকে প্রায় ১২ বছর আগে ১০ শতক জমি কেনেন মনোয়ারা বেগম। তুলারামপুর-মাইজপাড়া সড়কের গাঁ ঘেষা এ জমিতে মনোয়ারা বেগম পাকাবাড়ি করে বসবাস করে আসছেন। এছাড়া এ জমিতে সাতটি দোকান রয়েছে। হঠাৎ করে মোফাকারুল ইসলাম দাবি করেন এখানে তার জমি রয়েছে। এ জমিতে সীমানা প্রাচীর দিয়ে মনোয়ারা বেগমের বাড়ির যাতায়াত পথ আটকে দিবেন।

এছাড়া সাতটি দোকানের ভাড়াটিয়াকে এক সপ্তাহের মধ্যে দোকান ছেড়ে দিতে বলেছেন মোফাকারুল ইসলাম। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে গত ২১ নভেম্বর জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী মনোয়ারা বেগম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।