Nabadhara
ঢাকাশুক্রবার , ২ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেড এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ সাগর মল্লিক, ফকিরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে রেলরোডে অবস্থিত ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেড এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য সেবায় সবার পাশে এই স্লোগানকে সামনে রেখে ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেড এ
আজ শুক্রবার (২ রা ডিসেম্বর )ডাক্তার পয়েন্ট হাসপাতালের আয়োজনে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত  ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের আমতলা মোড়ে একদম বিনামূল্যে অর্থোপেডিক্স বিষয়ে প্রায় ২ শত রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন।
স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে স্বনামধন্য ডাক্তার শেখ মোঃ মনিরুল ইসলাম নিয়োজিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন ডাক্তার পয়েন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান সহ হাসপাতালটির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডাক্তার পয়েন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বলেন, আমাদের হাসপাতালের উদ্দেশ্য গন মানুষের সেবা করা।
সবসময়ই  যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরো বলেন আমরা প্রতি মাসেই ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো করে থাকি তারই ধারাবাহিকতায় আজও সকল সাধারণ মানুষদের অর্থোপেডিক্স ডাক্তার দিয়ে সেবা করার চেচ্ছা করেছি। এবং পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।