বাগেরহাটের মোল্লাহাটে হাড়িদাহ রুপা চৌধুরী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় হাড়িদাহ রুপা চৌধুরী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান পালন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা রঞ্জন হালদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামরুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক খাঁন জাহিদুল ইসলাম তুষার, শেখ মুরসালিন, মো. হাসিবুর রহমানসহ শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

