Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দুর্নীতি বিরোধী দিবস ২০২২ পালিত

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। দুর্নীতি দমন কমিশনের বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাহরিয়ার জামিল এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর আলম, জেলা দুদক কার্যালয়ের পিপি অ্যাডভোকেট মিলন ব্যানার্জী, জেলা পরিষদ নির্বাহী ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট, জেলা পর্যায়ের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন,সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন।

এর আগে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে দিনের শুভ সুচনা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কের পাশে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।